
স্টাফ রিপোর্টার, হাতিয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী
লীগের
সন্ত্রাসী কর্মকাণ্ড ও
নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর দ্বীপ
উপজেলা
হাতিয়ায় বিক্ষোভ মিছিল
করেছে
উপজেলা
বিএনপি। বৃহস্পতিবার (১৯
নভেম্বর) বিকেলে
উপজেলা
বিএনপির উদ্যোগে আয়োজিত
এ
কর্মসূচিতে দলের
অঙ্গ
ও
সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা অংশ
নেন।
মিছিলে
বিএনপি,
যুবদল,
স্বেচ্ছাসেবক দল,
ছাত্রদল ও
কৃষক
দলের
নেতাকর্মীরা যোগ
দেন।
মিছিলটি উপজেলার ওছখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ করে।
এ
সময়
আওয়ামী
লীগের
সন্ত্রাসী কর্মকাণ্ড ও
নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন
অংশগ্রহণকারীরা।
মিছিল
শেষে
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা
বলেন,
আওয়ামী
লীগের
সন্ত্রাসী কর্মকাণ্ড ও
নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এসব
কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে
প্রতিরোধ গড়ে
তুলতে
হবে।
একই
সঙ্গে
দেশে
শান্তি,
শৃঙ্খলা ও
গণতান্ত্রিক পরিবেশ
বজায়
রাখার
আহ্বান
জানান
তাঁরা।
কর্মসূচিতে হাতিয়া
উপজেলা
ও
পৌরসভা
বিএনপি
এবং
দলের
অঙ্গ
ও
সহযোগী
সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।